সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:২৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৯:২৩:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ২০২৫ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশকে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ কথা জানান। বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট বিশ্বব্যাংক। এই দাতা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী। বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনসহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সহায়তা হিসেবে ঋণ দেবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এছাড়াও বাংলাদেশে সাম্প্রতিক বন্যার ক্ষতি নিরূপণ করে, সেখানেও আর্থিক সহায়তা করবে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তারা। পরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার জানান, আগামী জুনের মধ্যে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক; যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি