সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

পুলিশ হত্যা ও হামলার তদন্ত : ন্যায়বিচারের পূর্ণতা নিশ্চিত হোক

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:৩৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:৩৩:৪০ অপরাহ্ন
পুলিশ হত্যা ও হামলার তদন্ত : ন্যায়বিচারের পূর্ণতা নিশ্চিত হোক
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, স্থাপনায় অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের হত্যার ঘটনা একটি দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও অস্বাভাবিক পরিস্থিতির প্রতিফলন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এসব ঘটনার তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে - এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ, কোনো অপরাধই তদন্তের বাইরে থাকতে পারে না এবং বিচারহীনতা কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। সরকারের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এখন এসব হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকা-ের তদন্ত শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার তথ্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল-এর সহযোগিতা নেওয়ার পরিকল্পনাও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হওয়া উচিত সত্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনা - সে যে পক্ষেরই হোক না কেন। তবে এই তদন্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা। কারণ একই সময়ে আন্দোলন দমনের নামে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং নিরীহ নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা এবং নির্যাতনের অভিযোগও রয়েছে। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দলের নেতাকর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। একইভাবে অনেক পুলিশ সদস্যও মামলার আসামি হয়েছেন। ফলে একটি জটিল বাস্তবতায় দাঁড়িয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- কোনো পক্ষকে রক্ষা করা বা হয়রানি করা নয়, বরং সত্যকে প্রতিষ্ঠা করা। পুলিশ সদস্য হত্যা যেমন গুরুতর অপরাধ, তেমনি নিরীহ নাগরিক হত্যা বা মানবাধিকার লঙ্ঘনও সমানভাবে গুরুতর অপরাধ। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় অপরাধের বিচার ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ের ভিত্তিতে নয়, বরং প্রমাণ ও আইনের ভিত্তিতে হতে হবে। তদন্ত কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জনআস্থা পুনরুদ্ধার করা। যখন মানুষ দেখে অপরাধের নিরপেক্ষ তদন্ত হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে, তখন রাষ্ট্রের প্রতি তাদের বিশ্বাস বাড়ে। অন্যদিকে পক্ষপাতমূলক বা অসম্পূর্ণ তদন্ত জনমনে ক্ষোভ ও অবিশ্বাস সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সুতরাং, পুলিশের স্থাপনায় হামলা, অস্ত্র লুট এবং সদস্য হত্যার ঘটনার তদন্ত যেমন দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা প্রয়োজন, তেমনি আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর সংঘটিত সহিংসতা ও হত্যাকা-ের তদন্তও সমান গুরুত্ব দিয়ে সম্পন্ন করতে হবে। কোনো পক্ষের জন্য আলাদা মানদ- গ্রহণ করা হলে তা ন্যায়বিচারের মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করবে। সবশেষে বলা যায়, এই তদন্ত কার্যক্রম কেবল অপরাধীদের শনাক্ত করার জন্য নয়, বরং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন সহিংসতা প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সত্য উদঘাটনে কাজ করা। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই কেবল রাষ্ট্রে স্থায়ী শান্তি ও আস্থা ফিরে আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স