সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
জামিননামা গ্রহণে ঘুষ দাবির অভিযোগ

অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০২:৪৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০২:৪৪:৩৫ পূর্বাহ্ন
অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ, তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আদালতে জামিননামা গ্রহণের সময় অর্থ (ঘুষ) দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে আদালত থেকে প্রত্যাহার করে তাদের স্থলে সৎ ও যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দৈনিক সুনামকণ্ঠ ও যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে আদালতের হাজতখানায় কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে জামিনপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে উৎকোচ দাবির অভিযোগ উঠে। প্রকাশিত ভিডিওতে অভিযুক্ত হিসেবে এ.টি.এস.আই রফিক এবং কনস্টেবল সাইফুলের বিরুদ্ধে জামিননামা জেল হাজতে প্রেরণের সময় সুবিধাভোগী ব্যক্তির নিকট অর্থ দাবি করার বিষয়টি পরিলক্ষিত হয় বলে উল্লেখ করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ ধরনের অনৈতিক দাবি সরকারি নিয়ম-নীতির লঙ্ঘনের শামিল এবং এতে দুর্নীতির স্পষ্ট উপাদান রয়েছে। অভিযুক্তদের এমন আচরণ সরকার, বিচার বিভাগ ও পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা জনমনে বিরূপ ধারণার জন্ম দিতে পারে। ঘুষ-দুর্নীতি মুক্ত বিচার বিভাগ এবং জনবান্ধব পুলিশ বাহিনীতে জনশৃঙ্খলা আদর্শের স্বরূপ। আদেশে আরও বলা হয়, বিষয়টি তদন্তের জন্য পুলিশ সুপার, সুনামগঞ্জ-এর অধীন একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে দুই বা ততোধিক সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। কমিটিকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযুক্ত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আদালত থেকে প্রত্যাহার করে তাদের স্থলে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম