সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

তাহিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ১৩ পদের ১১টিই শূন্য

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০২:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০২:৩১:৫৪ পূর্বাহ্ন
তাহিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ১৩ পদের ১১টিই শূন্য
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মকর্তাসহ ১১টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। বর্তমানে মাত্র দুইজন ইউনিয়ন সমাজকর্মী দিয়ে উপজেলার সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ শূন্য থাকায় জামালগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে জনবল সংকটের কারণে নিয়মিত কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে। কার্যালয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়ে মোট ১৩টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে মাত্র দুইজন ইউনিয়ন সমাজকর্মী কর্মরত আছেন। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে, ইউনিয়ন সমাজকর্মী ৪টি, কারিগরি প্রশিক্ষক ২টি, ফিল্ড সুপারভাইজার ১টি, অফিস সহকারী ১টি, অফিস সহায়ক ১টি, পিয়ন ১টি এবং নিরাপত্তা প্রহরী ১টি। ফলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে মারাত্মক বিঘœ ঘটছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ সরকারি ভাতা ও সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ ব্যয় হলেও অনেকেই কাজ সম্পন্ন ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামের বাসিন্দা আমিন মিয়া ও মো. জলিল মিয়া বলেন, জনবল সংকটের কারণে দিনভর অপেক্ষা করেও কাজ হয় না। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও ও লালঘাট এলাকা থেকে আসা শাপলা বেগম ও হুসনা বেগম বলেন, অফিসে কর্মকর্তা না থাকায় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাচ্ছে না। কাগজপত্র নিয়ে বারবার আসতে হচ্ছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ বলেন, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে জনবল সংকটের কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানান তিনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাব্বির সারোয়ার বলেন, তিনি জামালগঞ্জ উপজেলায় দায়িত্বে থাকলেও অতিরিক্তভাবে তাহিরপুরসহ আরও একটি উপজেলার দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের কারণে সব সেবা সময়মতো দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, সমাজসেবা কার্যালয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরের জনবল সংকট দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা