সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জগন্নাথপুরে মাটি ভরাট কাজে প্রভাবশালীদের বাধা, থানায় অভিযোগ দায়ের

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০২:৩০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০২:৩০:০৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে মাটি ভরাট কাজে প্রভাবশালীদের বাধা, থানায় অভিযোগ দায়ের
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িতে মাটি ভরাট কাজে বাধা প্রদান নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকায় ইসলামপুর গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খান ১০ শতক জমি ৯৯ বছরের জন্য সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত হন। জগন্নাথপুর থানার মৌজা-গন্ধর্বপুর জেএল নং-২০৪, আগত খতিয়ান নং-০১, নামজারি মোকদ্দমা নং-৯০৭/২০১০, দাগ নং-২০৪৬/১, ২০৪৬/২ এ ১০ শতক লায়েক পতিত রকম জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে সপরিবারে তিনি বসবাস করেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খান মারা গেলে তার পরিবারের লোকজন শান্তিপূর্ণ বসবাস করছেন। গত ২২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাপুত্র আবদুল গফ্ফার খান তার অংশের জায়গায় থাকা পূর্বের দোকারঘর ভেঙে বর্ধিত করার জন্য মাটি ভরাট কাজ শুরু করেন। মাটি ভরাট শেষ হলে পুনরায় একটু বড় করে দোকানঘর নির্মাণ করবেন। এমতাবস্থায় বাদ সাধে স্থানীয় প্রভাবশালী কিছু লোক। তারা বাধা আপত্তি দিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করেন। নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধাপুত্র আবদুল গফ্ফার খান বাদী হয়ে স্থানীয় ইসলামপুর গ্রামের নিজাম উদ্দিন ও শিহাব উদ্দিনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধাপুত্র আবদুল গফ্ফার খান বলেন, আমার পিতার নামে বন্দোবস্ত পাওয়া জায়গায় আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। আমার অংশের জায়গায় আগেই দোকানঘর ছিল। দোকানঘরটি একটু বড় করার জন্য ভেঙে দিয়ে অল্প মাটি ভরাট কাজ করতে গেলে বিবাদীরা বাধা-আপত্তি দিয়ে অন্যায়ভাবে কাজ বন্ধ করে রেখেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে যদি সরকারি জায়গা থাকে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবেন। তারা তো বাধা-আপত্তি দিতে পারেন না। তারা গায়ের জোরে আমার জায়গা জবর দখলের জন্য বাধা-আপত্তি দিচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন ও শিহাব উদ্দিন জানান, এ সরকারি জায়গায় পূর্বে বাজারঘাট ছিল। যে কারণে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বাধা-আপত্তি দিয়েছি। আরেকজনের ভোগ দখলে থাকা বন্দোবস্তপ্রাপ্ত জায়গায় আপনারা আপত্তি দিতে পারেন কি-না এমন প্রশ্নের জবাব তারা এড়িয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক