সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে দুই ইউনিয়নে আগুন, পুড়ে নিঃস্ব ৬ পরিবার

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:২৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:৩০:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে দুই ইউনিয়নে আগুন, পুড়ে নিঃস্ব ৬ পরিবার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ দুই ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মো. আব্দুল খালিকের বসতবাড়িতে আগুন লাগে। আগুনে তার নিজের একটি ঘর ও দুই সন্তানের আলাদা দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামে মৃত মো. আব্দুল হানিফের তিন সন্তানের তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত মো. খালেক মিয়া বলেন, “আমার তিন সন্তানের ৩টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।” দূর্লভপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাইফুর রহমান বলেন, “আমরা তিন ভাই একেবারে অসহায় হয়ে পড়েছি। শুকনো মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোনোভাবে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পেরেছি। বর্তমানে পরার কাপড় নেই, খাওয়ার মতো অন্ন নেই।” খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালগঞ্জ স্টেশনের একটি ইউনিট নোয়াগাও ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দূর্লভপুর গ্রামে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের যাতায়াতের অনুকূল ব্যবস্থা না থাকায় সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব না হওয়ায় এলাকাবাসীর চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ছে।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার বিজয় সিং জানান, ভীমখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুই স্থানের আগুনের সূত্রপাত হতে পারে। দুই ঘটনায় মোট আনুমানিক ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স