সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হাউজবোটে অগ্নিকান্ড, পুড়ে গেছে সরঞ্জাম

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৪:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৪:৩১:০৩ অপরাহ্ন
হাউজবোটে অগ্নিকান্ড, পুড়ে গেছে সরঞ্জাম
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকায় ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটির বেশ কিছু অংশ ও ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের পূর্ব পাশে রক্তি নদীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তি নদীতে নোঙর করে হাউজবোটটিতে মিস্ত্রি ও কর্মচারীরা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ হাউজবোটটির পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির বিভিন্ন অংশ গ্রাস করে। এ সময় আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি মো. রব্বানী জানান, আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। তবে হাউজবোটটির ভেতরের অধিকাংশ আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স