সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৪:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৪:২৮:৩১ অপরাহ্ন
ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সুনামগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক সুনামগঞ্জ শাখা প্রধান মোছা. শামীমা নাজুম চৌধুরী, অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, অ্যাডভোকেট আজিজুর রওফ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ, ব্যবসায়ী খসরুল আলম, ডা. মাহমুদুর রহমান রকি, প্রণব কান্তি দাস, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েলসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি