সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:২৭:২২ অপরাহ্ন
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সুনামগঞ্জ এপির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের হাছননগর এলাকায় সুনামগঞ্জ সদর এপি’র কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা সুনামগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশনের আওতাধীন নিবন্ধিত শিশু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম। প্রোগ্রাম অফিসার দ্বীপংকর যেত্রার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি শিশু শ্রম থেকে দূরে থাকতে হবে এবং বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখার মাধ্যমে নিজেকে গড়ে তুললে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন, পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রতি মনোযোগী থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আশুতোষ রেমা এবং স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থী রাহিমা আক্তার ঝুমা। অনুষ্ঠানের শেষে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু