সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন নেতৃত্ব: সভাপতি মো. শামছুল হক,সিনিয়র সহসভাপতি জুয়েল মিয়া

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:২০:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন নেতৃত্ব: সভাপতি মো. শামছুল হক,সিনিয়র সহসভাপতি জুয়েল মিয়া
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শামছুল হক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ জুয়েল মিয়া এবং সহ-সভাপতি পদে মোহাম্মদ এনামুল হক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাত স্বাক্ষরিত এক স্মারকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত তফসিল এবং বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর বিধি ২৪(১) অনুযায়ী নির্বাহী কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে নির্বাচন ছাড়াই উল্লিখিত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. শামছুল হক মেসার্স এস.এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং তিনি সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা। নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া মেসার্স সামিনহাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক মেসার্স এনামুল হক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ আগামী মেয়াদে চেম্বারের কার্যক্রম পরিচালনা করবেন। এ সংক্রান্ত ঘোষণা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এদিকে, সুনামগঞ্জের ব্যবসায়ী মহলে আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা এবং বাণিজ্যিক পরিবেশ আরও গতিশীল হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স