সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জগন্নাথপুরে সড়কের ব্লক নির্মাণে নিম্মমানের পাথর ব্যবহারের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:১৫:১৮ অপরাহ্ন
জগন্নাথপুরে সড়কের ব্লক নির্মাণে নিম্মমানের পাথর ব্যবহারের অভিযোগ ছবি: সংগৃহীত
মোশাহজাহান মিয়া ::
জগন্নাথপুর উপজেলায় সড়ক সম্প্রসারণ কাজের অংশ হিসেবে পাকা ব্লক নির্মাণে নি¤œমানের পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। মাটিমিশ্রিত লালচে পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এতে জনমনে ক্ষোভ বিরাজ করলেও অনিয়মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না অনেকেই। জানা গেছে, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ-এর অধীনে উপজেলার প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ কয়েক মাস ধরে চলমান রয়েছে। কাজ শেষ হলে সড়কের পাশের ঢালু স্থানে পাকা ব্লক বসানোর পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামের স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ব্লক নির্মাণ করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণস্থলে বিশাল স্তূপ করে রাখা হয়েছে মাটিযুক্ত নিম্নমানের পাথর। এসব পাথর দিয়েই ব্লক তৈরি করা হচ্ছে এবং শ্রমিকরা তৈরি ব্লক অন্যত্র স্থানান্তর করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, ব্লক তৈরির আগে পাথরগুলো যথাযথভাবে ধোয়া হচ্ছে না, যা নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, সবার সামনে নি¤œমানের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। এতে ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। নির্মাণকাজের দায়িত্বে কারা আছেন এ বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিক ও তদারকিতে নিয়োজিত ব্যক্তির কাছে জানতে চাইলে তারা জানান, এসব বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে জানতে চাইলে তারা জানান, এমএম বিল্ডার্স। তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কথা হয় এমএম বিল্ডার্সের সাইট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সঙ্গে। তিনি দাবি করেন, মানুষের অভিযোগ সঠিক নয়, আমরা ভালোমানের পাথর দিয়ে কাজ করছি। পরে এ বিষয়ে কথা হয় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহদাত হোসেনের সঙ্গে। তিনি জানান, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সুনামগঞ্জ মহাল থেকে এসব মাটিযুক্ত লালছে পাথর আমদানি করা হয়েছে। এসব পাথর দুইবার করে ধুয়ে ব্যবহার করার কথা রয়েছে। তবে ক্ষুব্ধ জনতার দাবি, কমপক্ষে একবার হলেও পাথরগুলো ভালোভাবে ধুয়ে যেন ব্যবহার করা হয়। তা না হলে প্রতিবাদী জনতাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ