সুনামগঞ্জ , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির সিটিতে শুরু, ইউপিতে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৫টি ঘর ভস্মিভূত জগন্নাথপুরে সড়কের ব্লক নির্মাণে নিম্মমানের পাথর ব্যবহারের অভিযোগ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না বাঁধের কাজ সময় বাড়াতে চিঠি প্রস্তুত করছে পাউবো ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করলে যেন তা ইতিবাচকভাবে নেওয়া হয়- কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি কামরুল এবার স্থানীয় সরকারে ভোটযুদ্ধ ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল হাওরের বাঁধে ‘ঘুষের খেলা’ দিরাইসহ ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন ১০ মার্চ কামরুজ্জামান কামরুল নেতৃত্বের সম্ভাবনাময় প্রতিচ্ছবি বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক, চার প্রতিষ্ঠানকে জরিমানা বিজ্ঞাপন: বেতগঞ্জ বাজারে ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি একাধিক ক্লোজারের গোড়ায় ভাঙন, অরক্ষিত হাওর সুনামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে ৭৪ শতাংশ কাজ সম্পন্নের দাবি পাউবো’র মহান শহীদ দিবস পালিত সত্যশব্দের মিছিল, কবিতাই হলো স্লোগান অবিনাশী চেতনার মহান একুশে ফেব্রুয়ারি আজ
জামালগঞ্জে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল

‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করলে যেন তা ইতিবাচকভাবে নেওয়া হয়- কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি কামরুল

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৮:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৮:২০:৩১ অপরাহ্ন
‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করলে যেন তা ইতিবাচকভাবে নেওয়া হয়- কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি কামরুল
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ রমজান) জামালগঞ্জ উপজেলা সুধী সমাজের আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিক মুশফিকীন নূরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণই আমার অভিভাবক। আপনারা যেকোনো বিষয়ে আমাকে পরামর্শ দেবেন। জনগণের সেবা করার প্রতিশ্রুতি নিয়েই আমি নির্বাচিত হয়েছি, এবং এই প্রতিশ্রুতি রক্ষায় আমরণ চেষ্টা করে যাব।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ নানা মৌলিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত। এসব অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ‎সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষ তুলনামূলক কম শিক্ষিত হওয়ায় সেবা নিতে এসে তারা ভিন্নভাবে কথা বলতে পারেন। তাদের নিজেদের পরিবারের সদস্য মনে করে সেবা দেওয়ার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, জনগণ সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করলে যেন তা ইতিবাচকভাবে নেওয়া হয়, কারণ সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। ‎
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. রব, নূরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান আজিজ, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ‎
এদিকে, সকালে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না বাঁধের কাজ সময় বাড়াতে চিঠি প্রস্তুত করছে পাউবো

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না বাঁধের কাজ সময় বাড়াতে চিঠি প্রস্তুত করছে পাউবো