সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

কৃষকের তরমুজ ক্ষেত লন্ডভন্ড করলো দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৯:১০ পূর্বাহ্ন
কৃষকের তরমুজ ক্ষেত লন্ডভন্ড করলো দুর্বৃত্তরা
ছাতক প্রতিনিধি :: ছাতকে রাতের আঁধারে এক কৃষকের কয়েক বিঘা জমির তরমুজ উপড়ে ফেলে গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। জমি থেকে সব তরমুজ গাছের চারা উপড়ে ফেলে সম্পূর্ণ ক্ষেত লন্ডভন্ড করা হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-ছৈদেরগাও ইউনিয়নের চাকল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ঘটনার পর ওই কৃষক ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের একটি কপি ছাতক উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চাকল পাড়া গ্রামের বাসিন্দা হারুন মিয়া মধ্যপ্রাচ্যের প্রবাস জীবন কাটিয়ে গত কয়েক বছর ধরে দেশে অবস্থান করে কৃষি কাজে মনোনিবেশ করেন। দীর্ঘদিন ধরে তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সংসারের খরচ নির্বাহ করতে তিনি চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কয়েক বিঘা জমিতে প্রদর্শনী হিসেবে তরমুজ ও বিদেশী ফল সাম্মাম চাষ করেন। নিয়মিত পরিচর্যায় ইতিমধ্যেই ক্ষেতে তরমুজ ও সাম্মাম ফল ধরা শুরু করেছে। বুধবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তার তরমুজ ক্ষেতে ঢুকে সারিবদ্ধভাবে লাগানো চারাগাছ উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় এবং সরকার প্রদত্ত প্রদর্শনী সাইনবোর্ডটিও ভেঙে ফেলা হয়। সকালে জমিতে গিয়ে হারুন মিয়া দেখেন, তার ক্ষেতের সব চারা উপড়ে ফেলা হয়েছে। লিখিত অভিযোগে হারুন মিয়া উল্লেখ করেন, পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামের সোনাই মিয়ার গরু ফসলী মাঠে অবাধ বিচরণ করে একাধিকবার তরমুজ ক্ষেত নষ্ট করায় তাদেরকে গরুগুলো আগলে রাখতে বলা হয়। এতে তারা ক্ষুব্ধ হয়ে তরমুজ ক্ষেত নষ্ট করে দেয়ার হুমকি দিয়েছিল। তাদের দ্বারাই তরমুজ ক্ষেত নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স