সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট সিটির প্রশাসক হলেন মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরী

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৭:৪০ পূর্বাহ্ন
সিলেট সিটির প্রশাসক হলেন মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরী
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট-৩ আসনে দলের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনিসহ দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এদিকে, ২০২২ সালের ২৯ মার্চ কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন। ২০২৩ সালের ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও তিনি ফিরে পাননি আগের শারীরিক সক্ষমতা। এ অবস্থায়ও তিনি দলের হাল ছাড়েননি। দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। জুলাই-আগস্ট বিপ্লবেও তিনি সামনের সারিতে থেকে দলকে নেতৃত্ব দেন। আব্দুল কাইয়ুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু, দলের পক্ষ থেকে এ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পেলেও দলের বিপক্ষে কোনও অবস্থান নেননি আব্দুল কাইয়ুম। উপরন্তু, সিলেটের ৬টি আসনে তাকে দলের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। জেলার ৫টি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হন। কাইয়ুম চৌধুরীর শুভানুধ্যায়ীরা মনে করছেন, দলের প্রতি আনুগত্যের কারণেই তাকে সিসিকের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। কাইয়ুম জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তিনি তা পালনের চেষ্টা করবেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সবার সহযোগিতায় সিলেটকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। এ ছাড়া, তিনি ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সংশ্লিষ্ট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন