সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শান্তিগঞ্জে মতবিনিময় সভায় মতপ্রকাশে বাধা, সাংবাদিকদের নিন্দা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৪৬:০৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মতবিনিময় সভায় মতপ্রকাশে বাধা, সাংবাদিকদের নিন্দা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ-এর উপস্থিতিতে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় এক সাংবাদিকের মতপ্রকাশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তব্য দিতে গিয়ে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আবু সঈদ অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয় জনসম্মুখে তুলে ধরছেন। এ সময় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন এবং ২৩ নম্বর পিআইসির সভাপতি রঞ্জিত সূত্রধর তার বক্তব্যে বাধা দেন বলে তিনি দাবি করেন। মো. আবু সঈদ আরও বলেন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে বিভিন্ন পিআইসি কমিটিতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ প্রদানের উদ্যোগের বিরোধিতা তিনি প্রকাশ্যে করেছেন। বিশেষ করে পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বাড়ি রক্ষা বাঁধের নামে ছয়টি পিআইসি গ্রহণের চেষ্টা করা হলে সরেজমিন পরিদর্শনে এগুলো পিআইসির আওতাভুক্ত না হওয়ায় তিনি সুপারিশ করেননি বলেও জানান। এছাড়া পশ্চিম বীরগাঁও ইউনিয়নে চলমান ২৪টি পিআইসির মধ্যে গোপন চুক্তির অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়মের বিষয় তিনি প্রকাশ্যে তুলে ধরায় সংশ্লিষ্টদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তার বক্তব্যে বাধা দেওয়া হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সভায় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একজন সাংবাদিকের বক্তব্যে বাধা দেওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে শান্তিগঞ্জ প্রেসক্লাব সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সুস্পষ্ট মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে মতবিনিময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বিষয়টি নিয়ে সংসদ সদস্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু