সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
নবনির্বাচিত সংসদ সদস্যদের ঘোষণা

সুনামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৯:৫৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৯:৫৪:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্যরা। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলের পাশাপাশি নির্বাচনী এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি জেলার প্রশাসনিক কর্মকা-ের গতিশীলতা বজায় রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পূর্ণ সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। সভায় উপস্থিত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা জানান, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই হবে তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো এবং আধুনিক স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষ যেন দোরগোড়ায় মানসম্মত সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসনের সাথে একত্রে কাজ করার কথা জানান সংসদ সদস্যরা। সংসদ সদস্যরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সুনামগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি কিংবা মাদকের বিস্তার বরদাশত করা হবে না। অপরাধী যে দলেরই হোক বা যে পরিচয়েই থাকুক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতিতে পূর্ণ সমর্থনের কথা জানান তারা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি