সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রতিটি মৃদু কম্পন আমাদের জন্য সতর্কবার্তা

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:০৭:৫৭ পূর্বাহ্ন
প্রতিটি মৃদু কম্পন আমাদের জন্য সতর্কবার্তা
সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূক¤পন অনুভূত হয়েছে। সর্বশেষ কম্পনের উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা, মাত্রা ৪.১। এর আগে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্র করে ৪.০ মাত্রার আরেকটি ভূক¤পন অনুভূত হয়। তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না থাকলেও ঘটনাগুলো আমাদের একটি স্পষ্ট বার্তা দেয়- বাংলাদেশ, বিশেষ করে সিলেট অঞ্চল, ভূমিকম্পঝুঁকির মধ্যে রয়েছে, প্রস্তুতিই এখানে একমাত্র ভরসা। ভূ-প্রাকৃতিক অবস্থানগত কারণে সিলেট অঞ্চল ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের নিকটে। তাই মাঝেমধ্যে মৃদু কম্পন নতুন নয়। কিন্তু সমস্যার জায়গা অন্যত্র- আমাদের নগরায়ণ, নির্মাণমান ও প্রস্তুতির ঘাটতি। ৪ থেকে ৪.৯ মাত্রার ভূমিকম্প সাধারণত মৃদু হিসেবে বিবেচিত হলেও অনিয়ন্ত্রিত ও নি¤œমানের ভবন নির্মাণ থাকলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। প্রথমত, নির্মাণকোড বাস্তবায়ন এখন আর কাগুজে নির্দেশনায় সীমাবদ্ধ থাকতে পারে না। ভবন নির্মাণে ভূমিকম্প-সহনশীল নকশা বাধ্যতামূলক করা এবং তা কার্যকরভাবে তদারকি করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর প্রকৌশল শাখাকে শক্তিশালী করা জরুরি। লাইসেন্সবিহীন নকশা ও নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ঝুঁকি মানচিত্র ও জনসচেতনতা। স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার ও বহুতল ভবনে নিয়মিত মহড়া (ড্রিল) চালু করা প্রয়োজন। ভূক¤পন হলে কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, কীভাবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে - এসব বিষয়ে নাগরিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। তৃতীয়ত, পর্যবেক্ষণ ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণ। দেশের বিভিন্ন স্থানে সিসমোগ্রাফ নেটওয়ার্ক সম্প্রসারণ, তথ্য দ্রুত যাচাই ও জনসম্মুখে প্রকাশ - এসবের মাধ্যমে গুজব ও আতঙ্ক কমানো সম্ভব। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। চতুর্থত, সমন্বিত জরুরি প্রতিক্রিয়া কাঠামো। ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত কমান্ড সিস্টেম গড়ে তোলা দরকার, যাতে বড় কোনো দুর্যোগে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। হাসপাতালগুলোতে জরুরি সাড়া-দানের সক্ষমতা বাড়াতে হবে। ভূমিক¤প ঠেকানো মানুষের সাধ্যের বাইরে; কিন্তু ক্ষতি কমানো সম্পূর্ণই আমাদের হাতে। প্রতিটি মৃদু কম্পন আমাদের জন্য সতর্কবার্তা - অবহেলার নয়, প্রস্তুতির। আজ যে কম্পন ক্ষতি করেনি, আগামীকাল সেটিই বড় আকারে ফিরে আসবে না - এ নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই উন্নয়নের সঙ্গে নিরাপত্তাকে সমান্তরালে এগিয়ে নিতে হবে। দায়িত্বশীল নগরায়ণ, কঠোর নির্মাণমান, সচেতন নাগরিক - এই তিনের সমন্বয়েই আমরা ঝুঁকি কমাতে পারি। প্রকৃত অর্থে এখনই সময়, কথার চেয়ে কাজে প্রমাণের। ভূকম্পনের এই পুনরাবৃত্তি যেন আমাদের সামষ্টিক উদাসীনতাকে নাড়া দেয় - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা