সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৩২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৩২:৪১ পূর্বাহ্ন
ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নে থাকা ২০ একরের উর্ধ্বে ও ২০ একরের নীচে থাকা সরকারি সবকটি জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে উপজেলার সদর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়শ্রী ইউনিয়ন মৎস্যজীবী সম্প্রদায়ের ব্যানারে বুধবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা সদরের পূর্ব বাজার থেকে বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ। পরে জেলেদের পক্ষ থেকে জলমহালগুলোর সীমানা নির্ধারণের দাবি জানিয়ে ইউএনওর কাছে লিখিতভাবে আবেদন করা হয়। বিক্ষোভ মিছিলে জেলেসহ বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, জলমহালগুলোর সীমানা নির্ধারণ না থাকায় ইজারাদারের নিয়োজিত পাহারাদারেরা মাছ ধরতে বাধা দেওয়ার পাশাপাশি আমাদেরকে মারধর ও নানাভাবে হয়রানি করে আসছে। ২০ একর ইজারা নিলে তারা ভোগ দখল করে ৪০ একর। আমরা মাছ ধরতে না পারায় পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। জলমহালগুলো সীমানা নির্ধারণের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন করেছি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক এস এম রহমত বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জলমহালগুলোর সীমানা নির্ধারণ করা হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। জলমহালগুলোর সীমানা নির্ধারণ না করায় জেলেরা মাছ ধরতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় আইনহত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, জলমহালগুলোর সীমানা নির্ধারণ করা নিয়ে জেলেদের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। ইজারাদার, স্থানীয় জেলে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জলমহালগুলোর সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ