সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি পালন

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:৩১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:৩৩:৫২ অপরাহ্ন
শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি পালন
স্টাফ রিপোর্টার ::
শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উৎসব পালন উপলক্ষে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিশেষ পূজা, প্রার্থনা, আলোচনা সভা ও প্রদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে সকালে আশ্রমের মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনা করা হয়। সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও সদস্য মঞ্জু তালুকদারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী হৃদয়ানন্দ মহারাজ লালন। আলোচনায় আরও বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা কমিটির সহ সভাপতি ডা. ননী ভূষণ তালুকদার, সদস্য অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা শ্রীমা সারদা সংঘের সভাপতি সঞ্চিতা চৌধুরী, সুনামগঞ্জ বিকেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মঞ্জু তালুকদার। অনুষ্ঠানে জানানো হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উৎসব পালন উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সুনামগঞ্জের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা