সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে ফসলরক্ষা বাঁধ এখনও শেষ হয়নি মাটির কাজ

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:২৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:২৯:৫৭ অপরাহ্ন
জামালগঞ্জে ফসলরক্ষা বাঁধ এখনও শেষ হয়নি মাটির কাজ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় চলতি বছরে ৪১টি পিআইসির মাধ্যমে ছোট বড় ৬ টি হাওরে ফসলরক্ষা বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে । কাবিটা নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের সমুদয় কাজ স¤পন্ন করার কথা থাকলেও ২০ ফেব্রুয়ারি ১০টি বাঁধে মাটি কাটার কাজই এখনো বাকি রয়েছে এক তৃতীয়াংশ। সরেজমিনে দেখা যায়, হালির হাওরের ২, ৬, ৭, ৮, ১৬ নং পিআইসি ও পাগনার হাওরের ৩১ নং সহ আরো কয়েকটি পিআইসিতে কাজ বন্ধ রয়েছে। এসব পিআইসিতে পাওয়া যায়নি কোন কাজের লোক ও কমিটির সদস্য। অনেকগুলো পিআইসির কাজে ব্যবহার করা হয়েছে ঘাসযুক্ত বড় বড় চাকা মাটি। অধিকাংশ বেড়িবাঁধে মাটির কাজের পাশাপাশি করা হয়নি ড্রেসিং, লাগানো হয়নি দুর্বাঘাস। হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন, হাওর রক্ষা বাঁধ বেড়িবাঁধে কাজের ধীরগতি কৃষকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ স¤পন্ন করার কথা থাকলেও ৪১টি পিআইসির মধ্যে কোন একটির কাজ এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। অধিকাংশ পিআইসি’র দুর্বা ঘাস, ড্রেসিং ও কয়েকটি পিআইসির মাটির কাজ এখনো রয়েছে বাকি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে হাওর বাঁচাও আন্দোলন সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর আন্দোলনের গড়ে তুলবে। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে দ্রুত গতিতে শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, মাটির কাজ শেষ হয়নি এমন ৫-৭ টি পিআইসি রয়েছে। আমরা এ পর্যন্ত মাত্র ২০% টাকা দিয়েছি, আরো ১২% এর মত টাকা অল্প দিনের মধ্যে দেওয়া হবে। বিল পাওয়ার পর বাকি কাজ অসম্পন্ন থাকবে না। যাদের কাজ বাকি রয়েছে তাদেরকে প্রেসার দিচ্ছি। আশা করি চলতি সপ্তাহেই মাটির কাজ শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী