সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১১:২৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১১:২৪:১৫ পূর্বাহ্ন
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পদগুলো খালি আছে; এগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী জানতে চাইলে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ফখরুল ইসলাম বলেন, ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান উপাদান, যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্কিত, একেবারে গ্রাসরুট বা তৃণমূল মানুষের সঙ্গে। আমার একটি অ্যাডভান্টেজ আছে, আমি একসময় নিজেই লোকাল গভর্নমেন্টে ছিলাম। তিনি বলেন, আমরা এসব বিষয়ে কিছু ধারণা রাখি। আমি বিশ্বাস করি, এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডায়নামিক বা গতিময় একটি মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব। দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর; এমন দাবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বা ব্যষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে। ব্যাংকিং খাতও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সমন্বিত প্রচেষ্টায় এটিকে আরও ভালো করা সম্ভব। মব জাস্টিসের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই এটিকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটা খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা করতেই হবে। আমাদের ওপর দিয়ে একটি বড় ঝড় গেছে। একটি বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসবের পর মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে; এটা মনে করার কোনো কারণ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী