সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

গণভোট বাতিল চেয়ে রিট

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:৩৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:৩৩:১৬ পূর্বাহ্ন
গণভোট বাতিল চেয়ে রিট
সুনামকণ্ঠ ডেস্ক :: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট বাতিল চেয়ে রিট করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ রিট করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী এবিএম আতাউল মজিদ (তৌহিদ)। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে। এবিএম আতাউল মজিদ (তৌহিদ) জানান, ১২ ফেব্রুয়ারি যে গণভোট হয়েছে, সেটার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং যে গেজেট হয়েছে, সেটার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এটার কার্যকারিতা তথা নির্বাচন বাতিল চেয়েছি। সংবিধানে কোথাও গণভোটের বিধান নেই। সংবিধান পরিবর্তন করতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করতে হবে। নির্বাচনে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পেয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আখতার আহমেদ বলেন, এবারের গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। মোট প্রদত্ত ভোটের হিসাবে শতাংশে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৬৮.০৭ শতাংশ এবং ‘না’ ভোট পেয়েছে প্রায় ৩১.৯৩ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ