সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:২৪:১২ পূর্বাহ্ন
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
সুনামকণ্ঠ ডেস্ক :: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মোদির পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি তারেকের হাতে তুলে দিয়েছেন ভারতের পার্লামেন্টের নিুকক্ষ লোকসভার ¯িপকার ওম বিরলা। ওম বিরলা ওইদিন সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তার ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান। পোস্টে তিনি বৈঠকের কয়েকটি ছবিও দিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সুজবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এক্স পোস্টে ওম বিরলা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার ¯িপকার পোস্টে আরও লিখেছেন, ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪