সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরল বিএনপি

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:২০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:২৭:০৯ পূর্বাহ্ন
প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরল বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল বিএনপি। নেতৃত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। সেইসঙ্গে শপথ নিয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এর মাধ্যমে যাত্রা শুরু হলো বিএনপি সরকারের। খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সর্বশেষ ক্ষমতায় এসেছিল বিএনপি। তখনও ১৯৩ আসন পেয়ে বিপুল জয় পায় বিএনপি। বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিল। জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। এরপর ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। সেবছরই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। তাকে শারীরিকভাবেও অনেক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এর প্রায় সতের বছর সেখানে থেকেই বিএনপির হাল ধরেন। অনেকটা অনলাইন কার্যক্রমের মাধ্যমেই দল পরিচালনা করেন তারেক রহমান। নির্বাচন প্রস্তুতিকালে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তায় ঢাকায় ফিরে আসেন গত ২৫ ডিসেম্বর। লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর ঢাকায় ফিরে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন তিনি। তারেক রহমান শুধু ফেরেননি, পুনরুদ্ধার করেছেন দেশের গণতন্ত্র, দলের হারানো গৌরব ও দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত দলীয় কর্মীদের জন্য হয়েছেন মুক্তির দূত। বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর ২১২ আসনে বিএনপি জোট বিজয়ী হয়ে ক্ষমতার পথ সুগম হয়। সফল, শান্তিপূর্ণ একটি নির্বাচন শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেইসঙ্গে প্রায় তিন যুগ পর দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রীও তিনি। নির্বাচনের মাত্র মাসখানেক আগে খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয় তারেক রহমানের। তার নেতৃত্বে প্রায় দুই যুগ পর ভূমিধস জয় পায় বিএনপি। গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার। মূলত এর মাধ্যমেই বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তৈরি করা দলটি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর আবার একটি সমস্যা-সঙ্কুল পথ পাড়ি দিয়ে সফলতা এনে দিয়েছেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর দশদিন পর চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের পদে অভিষিক্ত হন তিনি। খালেদা জিয়া ২০১৮ সালে একটি মামলায় কারাদ-ে দ-িত হওয়ার পর লন্ডনে থেকেই অবশ্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। এর আগে ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করেছিলেন খালেদা জিয়া। পরে ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন। দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট দলের নির্বাচনী প্রচার শুরু করেন। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা জারনাজ রহমানকেও নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স