সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ : লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ন
কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ : লক্ষাধিক টাকার ক্ষতি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় এক কৃষকের খড়ের গাদায় (খড়ের ভোলা) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার পশুখাদ্য ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যবর্তী কোনো এক সময়ে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রসরাই গ্রামের ফারুক মিয়ার ছেলে মো. বকুল মিয়া (২৮) পেশায় একজন কৃষিজীবী। তিনি তার গৃহপালিত গবাদি পশুর সারা বছরের খাদ্যের সংস্থান হিসেবে বসতবাড়ির দক্ষিণ-পূর্ব পাশে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের খড় মজুদ করেছিলেন। সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ভুক্তভোগী কৃষক বকুল মিয়া জানান, রাত ৩টার দিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখেন তাঁর খড়ের ভোলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই সমস্ত খড় পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বকুল মিয়ার আনুমানিক ১ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগীর ধারণা, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা কোনো চক্র প্রতিহিংসামূলকভাবে গভীর রাতে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দোয়ারাবাজার থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু