সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১০:১৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১০:১৪:২০ পূর্বাহ্ন
চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: ‘ঘাম শরীরের রক্ত বাঁচায়’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে জামালগঞ্জ চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের পরিচালনা পরিষদের সভাপতি রাকেশ তালুকদার রিপনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল খায়রুল কবির চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েদ হিল্লোল, কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সহসভাপতি এবিএম মাসুম, সদস্য তুলি রাণী সরকার। এছাড়াও পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন শিক্ষক শিউলী দেবনাথ, মাসুদা আক্তার রুনা, সহকারী শিক্ষক পিয়ারা আক্তার, ফরিদা আক্তার, সাবিহা আক্তার, সুহেনা আক্তার, শারমীন আক্তার, নূরিয়া আক্তার, রোকসানা আক্তার, বিপলী তালুকদার, পম্পা দাস। প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকতা সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তুলতে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলেই দায়িত্ব পালন করতে হবে। এধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স