সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম বৈঠক

নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৬:০৮ পূর্বাহ্ন
নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার প্রাথমিকভাবে ৫ টাকা করে পাবে। এছাড়া আহতরা পাবেন ১ লাখ টাকা করে। বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, নিহতদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং প্রত্যেক আহত ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ ১ লাখ টাকা করে পাবেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানে শহীদদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সব শ্রেণির মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং সংগঠন ও ব্যবসায়িক সংস্থাগুলোকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিটি তার কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিসের জায়গা এবং স্বেচ্ছাসেবকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। ফাউন্ডেশন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে। ড. মুহাম্মদ ইউনূস সভায় বলেন, দানের ক্ষুদ্রতম পরিমাণও নথিভুক্ত এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করার জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। সভায় সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া, ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক মীর মাহাবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর