সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৫১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৫১:০৯ পূর্বাহ্ন
জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে স¤পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো. আব্দুল হামিদ সভাপতি এবং হুমায়ূন কবীর সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৈয়বুর রহমান বাবুল ১০৯ ভোট পেয়েছেন। এছাড়া এই পদের অপর প্রার্থী মো. শুকুর আলী পেয়েছেন ৭২ ভোট ও মো. বদর উদ্দিন পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হুমায়ূন কবীর। তিনি পেয়েছেন ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশাহিদ আলী পেয়েছেন ৮২ ভোট। এছাড়া এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুল হক আফিন্দী ৫৩, মোহাম্মদ আব্দুল জলিল ১৫, মোহাম্মদ মাজহারুল ইসলাম ২৯ এবং জয়শ্রী দেব ১ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ স¤পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুল খালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের মোহাম্মদ সারোয়ার মাত্র ২ ভোটের ব্যবধানে ১৭৮ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সাধারণ স¤পাদক পদে ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. নজমুল করিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩৪ ভোট। এছাড়া এই পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মোহাম্মদ কবির উদ্দিন পেয়েছেন ৩৪ ভোট। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে ড. মো. জিয়াউর রহিম, সহ-সভাপতি প্রসেনজিৎ দে, অর্থ সম্পাদক মো. আবুল হোসেন, পাঠাগার স¤পাদক পদে সোহেল আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল গফফার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান এবং মহিলা বিষয়ক স¤পাদক পদে নওরীন মাহবুব চৌধুরী। এছাড়া নির্বাহী সদস্যের ৫টি পদে মোহাম্মদ মানিক, মোহাম্মদ শাহীনূর রহমান, মো. নূরুল আলম, মোহাম্মদ কামাল হোসেন ও মো. রমজান আলী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মো. শামছুল করিম শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুক আহমদ ও মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি