সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ইমনদ্দোজা’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন
ইমনদ্দোজা’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় যুব শক্তি (এনসিপি), সুনামগঞ্জ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল বলেন, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা ওপর হামলা হয়েছে। কিন্তু এখন এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। পর্যাপ্ত সহায়তা ও নিরাপত্তা জোরদার করা হয়নি। তিনি বলেন, এই হামলা শুধু একজন নেতার ওপর হামলা নয়, এটি পুরো শহরবাসীর মাঝে ভীতি ও অনিরাপত্তার বার্তা। অতীতেও এ ধরনের হামলার নজির রয়েছে এবং সম্প্রতি ঘটনার প্রমাণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বোগজনক। প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় একদল দুর্বৃত্ত ইমনদ্দোজার ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ইমনদ্দোজার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনের বিষয়ে অবগত নয় জাতীয় ছাত্রশক্তি “ইমনদ্দোজার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন” শিরোনামে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা অবগত নয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি উছমান গণি বলেন, “ইমন দ্দোজার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন” শিরোনামে প্রকাশিত সংবাদে জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা অবগত নই। ‎ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ছাত্রশক্তির বিরোধ নেই। তবে কোনো সংগঠন জনগণের উপর নব্য ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইলে ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা পূর্বের ন্যায় কঠোর অবস্থানে থাকবে। ‎ব্যক্তিগত মত পার্থক্যকে আমরা পরিকল্পিত রাজনৈতিক হামলা হিসেবে চিহ্নিত করছি না। পাশাপাশি জল-জ্যোৎস্নার শহরে কোনো প্রকার হামলা- মামলা প্রত্যাশা করছি না। যে কোনো প্রকার অনাকাক্সিক্ষত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪