সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চোরের কান্ড

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চোরের কান্ড
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় মূল্যবান জিনিসপত্র না পেয়ে বাসার সকল আসবাবপত্র তছনছ করে গেছে চোরেরা। জানাগেছে, ১৫ ফেব্রুয়ারি রোববার রাতে এসিল্যান্ডের বাসায় এমন ঘটনা ঘটেছে। ওই দিন রাতে তিনি বাসায় ছিলেন না। সুনামগঞ্জে অবস্থান করছিলেন। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সরকারি কোয়ার্টারের বাসায় এসে এমন ঘটনা দেখে এসিল্যান্ড নিজেই রীতিমতো হতবাক হয়ে যান। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন জানান, বাসায় তেমন মূল্যবান কিছু ছিল না। যা ছিল তাও চোর বা চোরেরা নেয়নি। অথবা নিতে পারেনি। শুধু বাসার সকল আসবাবপত্র তছনছ করে রেখে গেছে। দরজার তালা ভেঙে চোর বাসায় প্রবেশ করেছিল। স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, চোরের দল ভেবেছিল এসিল্যান্ডের বাসায় অনেক নগদ টাকা বা স্বর্ণালঙ্কার পাবে। সেই আশায় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় ঢুকেছিল চুরি করতে। কিন্তু ঘরে ঢুকে অধিক মূল্যবান কিছু না পেয়ে হয়তো ক্ষোভে বাসার মালামাল তছনছ করে গেছে। এসিল্যান্ড একজন সৎ মানুষ। তিনি সাদামাটা জীবন-যাপন করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেতা হবে। পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। নিরাপত্তা আরো বৃদ্ধি করা হবে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এসিল্যান্ডের বাসায় চুরি হয়নি। ঘরের মালামাল তছনছ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স