সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলাই নদীর রাবার ড্যামে লিকেজ : ১২০০ হেক্টর বোরো জমিতে সেচ সংকট

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৪:৫৬ পূর্বাহ্ন
চিলাই নদীর রাবার ড্যামে লিকেজ : ১২০০ হেক্টর বোরো জমিতে সেচ সংকট
আশিস রহমান ::
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে চিলাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামটিতে লিকেজ দেখা দিয়েছে। ড্যামের রাবার ব্যাগ ফেটে পানি বেরিয়ে যাওয়ায় ড্যামের উজানে পানি ধরে রাখা যাচ্ছে না। এতে ইউনিয়নের প্রায় ১২০০ হেক্টর বোরো ফসলি জমিতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বোগলা ও বাংলাবাজার ইউনিয়নের শতশত কৃষক পরিবার এখন তাদের বোরো ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, যা চলতি মৌসুমে খাদ্য উৎপাদন এবং কৃষকদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফসল রক্ষায় দ্রুত ফেটে যাওয়া রাবার ব্যাগ মেরামত করে স্বাভাবিক সেচ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বোগলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, রাবার ড্যাম লিকেজ হয়ে সব পানি বের হয়ে যাওয়ায় ১২০০ হেক্টর কৃষি জমি এখন হুমকির মুখে পড়েছে। চলতি বোরো মৌসুমে পানি পেতে কৃষকদের সমস্যা হবে। রাবার ড্যামটি দ্রুত মেরামত করতে বিএডিসি অফিসে যোগাযোগ করেছি। তারা ইতিমধ্যে সরেজমিনে এসে পরিদর্শন করে গেছেন। বিএডিসির সেচের সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ড্যামটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা