সুনামগঞ্জ , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া

‎আদালতের আদেশ অমান্য, জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৫:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৩:৪৯ অপরাহ্ন
‎আদালতের আদেশ অমান্য, জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব
স্টাফ রিপোর্টার:: ‎
আদালতের আদেশ অমান্য করায় সুনামগঞ্জের জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। ‎
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন। ‎ইয়াকবিরের আইনজীবী জানান, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর নৌকাঘাটের ইজারামূল্য বাবদ ৩ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করার পরেও তা বুঝিয়ে দেওয়া হয়নি ইজারাদার ইয়াকবির হোসেনকে। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন ওই ব্যক্তি। গত ৭ অক্টোবর হাইকোর্ট ১৫ দিনের মধ্যে নৌকাঘাট বুঝিয়ে দিতে ইউএনওকে নির্দেশনা দেয়। এই আদেশ যথাযথভাবে জারি হওয়ার পরেও ঘাটের দখল বুঝিয়ে দেননি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। পরে ইজারাদার ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল বিচারাধীন থাকাবস্থায় সংশ্লিষ্ট ইউএনও ওই নৌকাঘাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্ট ইউএনও মুশফিকীন নূরকে তলব করেন।
‎মামলার বাদী ক্ষতিগ্রস্থ ইজারাদার ইয়াকবির হোসেন আফিন্দি বলেন, বিজ্ঞ হাইকোর্টের আদেশের সার্টিফাই কপি ইতিপূর্বে তার দপ্তরে আমি জমা দিয়ে রিসিভিং নিয়েছি। তারা প্রাপ্তি স্বীকারপত্র প্রদানপূর্বক আদালতের আদেশের কপি সমজিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চেয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট

পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট