সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
হাওর উন্নয়ন অধিদপ্তরের কর্মশালা

হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন
হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক
সামছুল ইসলাম সরদার :: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরা আমাদের ভাটি অঞ্চলের হাওর, নদী ও জলাশয়। হাওরে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। হাওরের মাছ, ধানসহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এসব উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ নিতেই আজকের কর্মশালা। পলিতে ভরে যাওয়া নদী ও হাওর খনন পরিকল্পনা, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের ধান চাষ, বৃক্ষরোপণ, হাওরের জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের সুপরামর্শে ও সবার মতামতের ভিত্তিতে হাওর ও জলাভূমি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে আমাদের হাওর, নদী, জলাশয় ও জীববৈচিত্র রক্ষায় কর্মসূচি গ্রহণ করবো। তিনি বলেন, আমরা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় রিজিওনাল অফিস করেছি। হাওরের ৭টি জেলায় আমরা কাজ করে যাচ্ছি। আজ আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে যে পরামর্শ ও প্রস্তাবনা দিয়েছেন, এসব প্রস্তাবনা ও পরামর্শ আমাদের কাজের গতিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি আশাবাদী আমরা সবাই মিলে আমাদের হাওর নদী ও জলাশয় ও জীববৈচিত্র রক্ষায় সফলভাবে এগিয়ে যাবো। বুধবার গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাইয়ের আয়োজনে এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় পৌরশহরের বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে ‘হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামীন জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জের সহকারী কমিশনার এস এম ইয়াসির আরাফাত, হাসিবুল হাসান, প্রফেসনাল এসোসিয়েট লিমিটেডের স্থপতি মঞ্জুর কাদের, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক কুদরত পাশা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ। বক্তারা নদী খনন, হাওর রক্ষা বাঁধের দুর্নীতি প্রতিরোধ, জাল যার জলা তার এ আইনের সঠিক বাস্তবায়ন এবং হাওরের জীববৈচিত্র রক্ষায় উন্নয়ন প্রকল্প গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর