সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
জমি সংক্রান্ত বিরোধের জের

জামালগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৩০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৩০:৩০ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট
স্টাফ রিপোর্টার:: জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাত ১০টায় ভুক্তভোগী আব্দুল খালিক (৭০) জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের হারারকান্দি (মল্লিকপুর) গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল মেম্বার (৩০), হোসেন আহাম্মদ ও আনোয়ার মিয়াসহ প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আব্দুল খালিকের নির্মাণাধীন বসতঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের টিন, বাঁশ, কাঠসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় ও যাওয়ার সময় ঘরের কাঁথা-বালিশ ও কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে যায়। এছাড়াও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হলে স্থানীয়দের হস্তক্ষেপে ওই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার আব্দুল খালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। হারারকান্দি গ্রামের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সকাল বেলা আমাকে আমাদের ইউপি সদস্য আকাশ মিয়া ফোন করে বললো খালিক মিয়ার বাড়িতে মল্লিকপুর গ্রামের কিছু লোক হামলা করার আশঙ্কা আছে। এরমধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি প্রায় শতাধিক মানুষ হাতে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাওরের মাঝ দিয়ে আমাদের গ্রামের দিকে ছুটে আসছে খালিক মিয়ার বাড়িতে হামলা করার জন্য। আমি সাথে সাথে থানায় বিষয়টি অবগত করেছি। পুলিশ আসার আগেই তারা হামলা চালিয়ে পুরো ঘরটি ভেঙে ফেলে এবং খালিক মিয়ার পরিবারের সদস্যদের মারধর করে বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে বিবাদীরা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছে, আমরা গ্রামের পক্ষ থেকে সরকারি খাস জমিতে ঘর তৈরি না করার জন্য খালেক মিয়ার বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার ছেলে ও তিনি আমাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর গ্রামের কিছু ছেলে এমন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, জমি সংক্রান্ত একটি দ্বন্দ্ব ছিলো বেশ আগে থেকেই। তবে আজকে যে ঘটনা ঘটিয়েছে এলাকার কিছু লোকজন, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। একজন লোকের বাড়িঘরে এভাবে হামলা দিয়ে লুটপাট করতে পারেনা। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, ঘটনা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু