সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

লঞ্চঘাটে যাত্রীছাউনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
লঞ্চঘাটে যাত্রীছাউনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট-পূর্বইব্রাহীমপুর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন যাত্রী ছাউনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার দুপুরে তিনি সরেজমিনে গিয়ে নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েস, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থানে রূপান্তর করা হবে। সুন্দর ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী একটি আধুনিক স্পট হিসেবে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, লঞ্চঘাট এলাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকা- বরদাশত করা হবে না। এলাকাটি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দেরও ভূমিকা রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারির ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ