সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের কবিতা পাঠ ও আলোচনা

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৭:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৭:০১:৩২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের কবিতা পাঠ ও আলোচনা
স্টাফ রিপোর্টার :: প্রকৃতি ও প্রাণের উৎসব পহেলা ফালগুনকে ঘিরে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কবিগণ পহেলা ফালগুন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন এবং বাঙালি জীবনে এ দিনের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন। সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক অনুপ নারায়ণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। আলোচনায় বক্তারা বলেন, পহেলা ফালগুন বাঙালির অন্যতম উৎসব। প্রকৃতির নবজাগরণ, ভালোবাসা, সৌন্দর্য ও সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ ঘটে এ দিনে। এ উৎসব বাঙালির চিরন্তন ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আলোচনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা পাঠ করেন কবি সুরঞ্জিত গুপ্ত রনজু, কবি মোজাম্মিল হক, কবি শাহ মো. কামরুজ্জামান, কবি অনুপ নারায়ণ তালুকদার, কবি আহমেদ নূর আলবাব এবং শিশু কবি আবরার ফাহাদসহ অন্যান্য কবিগণ। কবিতায় উঠে আসে বসন্তের রঙ, ভালোবাসা ও বাঙালির সাংস্কৃতিক আবেগ। অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ