সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো
সুনামকণ্ঠ ডেস্ক :: যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে ত্বরান্বিত করতে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অপরদিকে যুব সমাজের উন্নয়নে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউনেস্কো। বুধবার (১৮ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন এইডস (ইউএনএইডস) এবং ইউএন ভলানটিয়ার-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাতের সময় এসব আশ্বাস দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সাক্ষাৎকারে যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ কর্তৃক অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইউনেস্কোর বাংলাদেশের প্রতিনিধি ড. শুসান ভেইজ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনও ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুব সমাজের জীবনমান উন্নয়নে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধারে কাজ করে যাচ্ছি এবং আগামীতে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে- যেখানে যুবকরা তাদের কথা নির্ভয়ে বলতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বয় করে এই কমন প্ল্যাটফর্মের ডিজাইন শুরু করা যেতে পারে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে। দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, যুব অধিদফতরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এই প্রশিক্ষণগুলো আরও উন্নত করার বিষয়ে চিন্তা করছি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. শুসান ভেইজ, ইউএন এইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান, ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি মিজ সোনালী, ইউএনএফপিএ-এর কিশোর-কিশোরী ইউনিটের প্রধান ড. এলিজা ও ইউএন ভলেন্টিয়ারের কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবিন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স