সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছাড়ের অপেক্ষায় আ.লীগ নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার ছাতক-দোয়ারাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো : এমপি কলিম উদ্দিন টাকার লোভে নদীর পাড় বিক্রি : সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো : এমপি নূরুল ইসলাম দুর্গম যাত্রায় অপার সম্ভাবনার হাতছানি জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম শিশুদের রোজা : শৈশব থেকেই অভ্যস্ত করবেন যেভাবে ব্রি’র ‘রাইস মিউজিয়াম’ ঘিরে কৃষকদের নতুন স্বপ্ন, এক জমিতেই ৫১ জাতের ধান সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!

তারেক রহমানকে নির্বাচনী এলাকার জনগণের শুভেচ্ছা পৌঁছে দিলেন এমপি কামরুল

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৬:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৬:৫৬:২৪ পূর্বাহ্ন
তারেক রহমানকে নির্বাচনী এলাকার জনগণের শুভেচ্ছা পৌঁছে দিলেন এমপি কামরুল
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করে সুনামগঞ্জ-১ আসনে বিজয়ী কামরুজ্জামান কামরুল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার বিকেলে তিনি বিএনপির চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে সুনামগঞ্জ-১ আসনের জন সাধারণের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে নির্বাচিত এলাকার জনগণের বিজয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তারেক রহমানও বিজয়ী কামরুজ্জাান কামরুলকে অভিনন্দন জানিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখি, সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। উল্লেখ্য, কামরুজ্জামান কামরুলের বদলে জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছিল আনিসুল হককে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপির চারটি উপজেলার সাধারণ নেতাকর্মী ও জনতা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে টানা কর্মসূচি পালন করেন। পরে তারেক রহমান দেশে ফেরার পর কামরুলকে বিকল্প মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন কামরুলের হাতে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কামরুল দলীয় মনোনয়ন পাওয়ার পর দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে জনমানুষ মানুষও উল্লসিত হন। তারা কামরুলকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে কামরুল ১ লক্ষ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট পান তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান ৯২ হাজার ৯৬৬ ভোট পান। কামুলের সঙ্গে তার ভোটের ব্যবধান ৬৮ হাজার ৮০৮ ভোট। জেলায় সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন তিনি। কামরুজ্জামান কামরুল বলেন, আমি জনতার কামরুল। আমার অভিভাবক জনগণ। জনগণ আমাকে ভালোবেসে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। জনগণের এই শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে বাংলাদেশের আগামীদিনের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক তারেক রহমানের সঙ্গে দেখা করেছি। নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। তিনিও এলাকাবাসীকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের জন্য কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স