সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

শিমুল বাগানে বসন্ত উৎসব

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৬:৪৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৬:৫৫:৪০ পূর্বাহ্ন
শিমুল বাগানে বসন্ত উৎসব
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী শিমুলবাগান। শিমুলগাছে থোকা থোকা লাল ফুল, ঝরা ফুলে রাঙা সবুজ ঘাস - সব মিলিয়ে প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। বসন্তকে বরণ করে নিতে এখানে শনিবার দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়। তাহিরপুর উপজেলার মানিগাঁও এলাকায় যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই শিমুলবাগান এখন জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এখানে এলে একই সঙ্গে হাওর, নদী ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। জেলা শিল্পকলা একাডেমি ২০২৩ সাল থেকে এই শিমুলবাগানে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে। শনিবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বাউলস¤্রাট শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো...’ গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এবারের আয়োজনে সুনামগঞ্জের প্রায় ২০০ জন শিল্পী অংশ নেন। গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বাউলগান, আদিবাসী ও পাহাড়ি নৃত্যসহ লোকঐতিহ্যের নানা পরিবেশনায় উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। এদিকে, বসন্তবরণ উপলক্ষে শিমুলবাগানজুড়ে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। বাসন্তী রঙের পোশাকে সেজে অনেকে পরিবার-পরিজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে আসেন। কেউ ছবি তুলেছেন, কেউ গানের আসরে মেতেছেন। বাগানজুড়ে ভেসে বেড়িয়েছে শাহ আবদুল করিম, হাছন রাজা ও দুর্বিন শাহের গানের সুর। কেউ গাছের ছায়ায় বসে সময় কাটিয়েছেন, কেউবা ঝরে পড়া শিমুলফুল কুড়িয়ে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করেছেন। শুধু বড়রাই নন, শিশু-কিশোরদের উপস্থিতিতেও মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারা দৌড়ঝাঁপ, দোলনায় দোল খাওয়া ও ঘোড়ায় চড়াসহ নানা আনন্দে মেতে ওঠে। প্রকৃতি ও উৎসবের এই মিলনমেলায় এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল