সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

নবনির্বাচিত সংসদ সদস্যদের সুনামগঞ্জ চেম্বারের অভিনন্দন

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৬:৪০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৬:৪০:২৯ পূর্বাহ্ন
নবনির্বাচিত সংসদ সদস্যদের সুনামগঞ্জ চেম্বারের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক পর্ষদ। পরিচালক পর্ষদের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের কামনা করা হয়। একই সঙ্গে সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়। শুভেচ্ছা জ্ঞাপনকারী চেম্বার পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ হলেন- মো. শামসুল হক, মোহাম্মদ জুয়েল মিয়া, মোহাম্মদ এনামুল হক, মো. নূরে আলম, মো. খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররব হোসেন, শফিকুল ইসলাম, আবুল মনসুর মোহাম্মদ শওকত, মো. আবু সুফিয়ান, মো. নূরুল হক, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো. সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো. মোস্তাক আহমদ, মো. এনামুল হক এনাম, মোর্শেদ আলম এবং মো. আকবর আলী। চেম্বার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার শিল্প, বাণিজ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স