সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুনামগঞ্জে তরুণ নেতৃত্বের উত্থান : প্রত্যাশা ও দায়িত্বের নতুন অধ্যায়

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৬:৩২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৬:৩২:৪৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে তরুণ নেতৃত্বের উত্থান : প্রত্যাশা ও দায়িত্বের নতুন অধ্যায়
হাওরের জনপদ সুনামগঞ্জ বরাবরই রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক চর্চার জন্য পরিচিত। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের বিজয় এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা তিন নেতার জয় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। এটি শুধু একটি দলের নির্বাচনী সাফল্য নয়, বরং তরুণ নেতৃত্বের প্রতি জনগণের আস্থা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতিও বটে। রাজনীতির অঙ্গনে ছাত্ররাজনীতি বরাবরই নেতৃত্বের সূতিকাগার হিসেবে বিবেচিত। ছাত্রজীবনের আন্দোলন, ত্যাগ এবং রাজনৈতিক চর্চা একজন নেতাকে জনমানুষের কাছাকাছি নিয়ে যায়। এবারের নির্বাচনে ছাত্রদলের সাবেক নেতাদের বিজয় প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ের রাজনীতি এবং দীর্ঘদিনের সাংগঠনিক স¤পৃক্ততা জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে যেসব নেতা নির্যাতন, প্রতিকূলতা এবং সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি জনগণের এই সমর্থন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ইতিবাচক দিক। তবে এই বিজয় শুধুমাত্র আনন্দের নয়, এটি একটি বড় দায়িত্বেরও প্রতীক। জনগণ তাদের ভোট দিয়ে যে আস্থা প্রকাশ করেছেন, তার যথাযথ প্রতিদান দিতে হবে উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমে। তরুণ নেতৃত্বের কাছে মানুষের প্রত্যাশা বেশি- তারা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনমুখী রাজনীতির উদাহরণ স্থাপন করবেন। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখা এখন সময়ের দাবি। একই সঙ্গে প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয় রাজনীতিকে আরও গতিশীল এবং কার্যকর করতে পারে। অভিজ্ঞতা ও উদ্যমের এই সমন্বয় যদি জনগণের কল্যাণে কাজে লাগানো যায়, তবে তা জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোট এবং সেই ভোটের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। সুনামগঞ্জের জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, সেই প্রত্যাশা পূরণে নবনির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক, দায়িত্বশীল এবং জনমুখী ভূমিকা অপরিহার্য। তরুণ নেতৃত্বের এই উত্থান সুনামগঞ্জের রাজনীতিতে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন সময় সেই সম্ভাবনাকে বাস্তব উন্নয়ন ও জনগণের কল্যাণে রূপান্তর করার। তাহলেই এই বিজয় সত্যিকার অর্থে জনগণের বিজয় হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি