সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ইমনদ্দোজা’র ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০১:২৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০১:২৮:০৪ পূর্বাহ্ন
ইমনদ্দোজা’র ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার :: জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদ-এর ওপর হামলার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে ইমনদ্দোজা’র ভাই ফাহিন দোজা আহমদ হিমন সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাত সাড়ে ১০ টায় শহরের কাজীরপয়েন্ট এলাকায় ইমনদ্দোজা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা হলেন- পৌর শহরের আরপিননগরের রুবেল মিয়ার ছেলে হাকিমুল ইসলাম আয়মান (২২), বিলপাড়ের ময়নুদ্দিনের ছেলে ফাহিম (২৬), মল্লিকপুরের রিয়াজুর রহমান রিজু (২৭), রাব্বি (২২), জামতলার সজিব আহমেদ (২৬) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইমনের বিরোধ রয়েছে। শুক্রবার রাতে শহরের কাজির পয়েন্টের ভোজবাড়ি রেস্টুরেন্টের সামনে পূর্বপরিকল্পিতভাবে চারটি মোটরসাইকেলে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিঠে, বাম হাতে এবং বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে এলোপাতাড়ি আঘাত করে এরা। এর আগেও এভাবে ইমনের ওপর আক্রমণ হয়েছে বলে উল্লেখ করা হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়। ইমনদ্দোজা ইমন জানান, শুক্রবার খেলাধুলা নিয়ে টিম মিটিং শেষে রাত সাড়ে নয়টার পর শহরের কাজীর পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এসময় ১০-১২ জন এসে আমার ওপর অতর্কিত হামলা করে। নির্বাচনের পরপরই আমার ওপর কেন যে এই হামলা হলো, আমি জানি না। আমি সাংগঠনিকভাবে দলীয় জোটের নির্দেশনায় কাজ করেছি। আমি তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচারও করিনি। হামলাকারীরা ছাত্রদলের বলে দাবি করেন ইমন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সহপাঠীদের মধ্যে অভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তেমন গুরুতর কিছু নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের পায়নি। আমরা অভিযোগ পেয়েছি। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক স¤পৃক্ততা আছে বলে মনে হয়নি। আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ