সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সুনামগঞ্জে ১টি আসনে ‘না’, ৪টিতে ‘হ্যাঁ’ জয়ী

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ১টি আসনে ‘না’, ৪টিতে ‘হ্যাঁ’ জয়ী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গণভোটে চারটিতে ‘হ্যাঁ’ এবং একটি আসনে ‘না’ জয়ী হয়েছে। অন্যদিকে সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮১৩টি। এখানে ‘না’ ভোট দিয়েছেন ৬৯ হাজার ৬৯৪ জন ভোটার। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) ‘না’ জয়ী হয়েছে। এখানে ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬৭ হাজার ৪১০ জন ভোটার। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন। ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯টি। এখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯টি। ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নূরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট। সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪টি। ‘না’ ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা