সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কেন্দ্র দখল, সহিংসতা এবং অনিয়মের ২১ অভিযোগ এনসিপির

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৯:০২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৯:০২:৪৫ পূর্বাহ্ন
কেন্দ্র দখল, সহিংসতা এবং অনিয়মের ২১ অভিযোগ এনসিপির
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহ¯পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনবিষয়ক সংবাদ সম্মেলনে মোট ২১টি অভিযোগের কথা তুলে ধরে দলটি। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তিনি জানান, ঢাকা-১৮ আসনে খিলক্ষেত থানার নিকুঞ্জে জান ই আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা লাঞ্ছনার এই ঘটনা ঘটান বলে অভিযোগ এনসিপির। একই আসনের একটি কেন্দ্রে বিধি অমান্য করে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নিয়েছিল বলে দাবি মনিরা শারমিনের। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এক কক্ষে প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকার বিধান। তবে কুমিল্লায় একটি ভোটকেন্দ্রে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট এক কক্ষে উপস্থিত থাকার বিষয়ে গণমাধ্যমে এসেছে। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া দেশের আরও কিছু জায়গায় পোলিং এজেন্ট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকেরা তাকে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে রাখে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মনিরা শারমিন অভিযোগ করে বলেন, নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জাদনী ও হান্নান মাসউদের ভাইকে রড দিয়ে মেরে আহত করেছে বিএনপির সন্ত্রাসীরা। তার ফোন কেড়ে নিয়েছে। মারধরের ঘটনার ভিডিও যে ব্যক্তি ধারণ করছিলেন, তার ফোনও ভেঙে ফেলেছে বিএনপির সন্ত্রাসীরা। হাতিয়ায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন থেকে নির্বাচন কমিশন - সবখানেই বারবার অবহিত করার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মনিরা শারমিন। মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে ভোট কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সতর্ক করে মনিরা শারমিন বলেন, এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন, মুখে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালালেও গোপনে এবং সরাসরি ভোটকেন্দ্রে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে। মনিরা শারমিন জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে তারা এই নির্বাচন বর্জন বা প্রত্যাখ্যান করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী