সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুনামগঞ্জের ৫টি আসনে পোস্টাল ভোটে কে কত পেলেন

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ৫টি আসনে পোস্টাল ভোটে কে কত পেলেন
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের পোস্টাল ভোটের ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চিত্র ফুটে উঠেছে। পোস্টাল ভোটে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ হাজার ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের তোফায়েল আহমদ পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। এ আসনে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। এছাড়া বই প্রতীকে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার পেয়েছেন ২৯ ভোট। সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নাছির চৌধুরী পেয়েছেন ৩৯০ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩৩ ভোট এবং কাস্তে প্রতীকের নিরঞ্জন দাস পেয়েছেন ২২ ভোট। সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ৬৪৭ ভোট। রিক্সা প্রতীকের মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন ৫৩৬ ভোট এবং তালা প্রতীকের মো. আনোয়ার হোসেন পেয়েছেন ২৪২ ভোট। এ আসনেও পোস্টাল ভোটে ধানের শীষ এগিয়ে রয়েছে। এই আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে ২৪২, মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার) ৮ ভোট, শেখ মুশতাক আহমদ দেয়াল ঘড়ি প্রতীকে ৩৯ ভোট, সৈয়দ তালহা ঈগল প্রতীকে ৮৮ ভোট এবং হুসাইন আহমেদ ০১ ভোট পেয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মো. সামছ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭০ ভোট। ধানের শীষ প্রতীকের নূরুল ইসলাম পেয়েছেন ৬৮৮ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৩৪ ভোট। এখানে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা এগিয়ে ছিল। পোস্টাল ভোটে মো. নাজমুল হুদা লাঙ্গল প্রতীকে ১২ ভোট, মো. শহীদুল ইসলাম হাতপাখা প্রতীকে ২৬ ভোট পেয়েছেন। সুনামগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ২ হাজার ৪৪৯ ভোট। ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ১০৫ ভোট। এছাড়া মোহাম্মদ আব্দুল কাদির দেয়াল ঘড়ি প্রতীকে ৩২, জাহাঙ্গল আলম লাঙ্গল প্রতীকে ৩২ এবং আম প্রতীকে মো. আজিজুল হক ১০ ভোট পেয়েছেন। এ আসনেও পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে। সার্বিকভাবে দেখা গেছে, পাঁচটি আসনের মধ্যে দুইটিতে ধানের শীষ এবং তিনটিতে দাঁড়িপাল্লা প্রতীক পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় সাধারণ ভোট গণনা শেষে। পোস্টাল ভোটের এ ফলাফল সংশ্লিষ্ট আসনগুলোতে প্রার্থীদের অবস্থান স¤পর্কে একটি প্রাথমিক ধারণা দিলেও মূল লড়াই নির্ভর করছে কেন্দ্রভিত্তিক ভোট গণনার ওপর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু