সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

স্বচ্ছ ভোটের প্রত্যাশা

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৯:০০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৯:০০:৪৭ পূর্বাহ্ন
স্বচ্ছ ভোটের প্রত্যাশা
সুনামকণ্ঠ ডেস্ক :: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অপেক্ষার পর ভোটের দিন সামনে আসায় সর্বত্র তৈরি হয়েছে প্রত্যাশা- একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের। এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা যুক্ত প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য এবং আকাশ থেকে নজরদারির জন্য ব্যবহার করা হবে ৫০০-এর বেশি ড্রোন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটি কার্যক্রমই থাকবে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে। সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মিলিয়ে মোট মোতায়েন থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে পুলিশ ও আনসারের সদস্যই আছেন সাত লাখের বেশি। পাশাপাশি ১ লাখ সেনা সদস্য বিশেষ দায়িত্ব পালন করবেন। নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন নজরদারির কাজে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও কোস্টগার্ডও অতিরিক্ত দায়িত্ব পালন করবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে বেশ কিছু জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায়ই দেখা গেছে- সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের মতো ঘটনায় ভোটের মর্যাদা ক্ষুণœ হয়েছে। সেই প্রেক্ষাপটে এবার সবার প্রত্যাশা, অতীতের ব্যর্থতা পেছনে ফেলে একটি গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, শুধু বাহিনী মোতায়েন নয়; ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে আমরা এই বড় নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছি। সার্বিক অবস্থা এখন ভালো। আরো ভালো একটি নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিয়ন্ত্রণে কাজ করবে ফায়ার সার্ভিস। দিনশেষে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু