সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জ-২

বিজয় মালা কার গলে?

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন
বিজয় মালা কার গলে?
সামছুল ইসলাম সরদার :: ভাটির জনপদের রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থ স্থান দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২)। হিন্দু-মুসলিম অধ্যুষিত এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আবদুস সামাদ আজাদ, অক্ষয় কুমার দাস (অক্ষয় মিনিস্টার), বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত, গোলাম জিলানী চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ। এ আসনে ভোটার হলেন তিন লাখ ছয় হাজার ৫০জন। এ আসনে বিএনপির ধানের শীষ নিয়ে লড়ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, দাঁড়িপাল্লা নিয়ে মাঠে আছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সাধারণ স¤পাদক, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির ও কমিউনিস্ট পার্টির ‘কাস্তে’ নিয়ে লড়ছেন দিরাই কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডভোকেট নিরঞ্জন দাস খোকন। হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করলে তারা জানান, সারা দেশের তুলনায় দিরাই-শাল্লা ব্যতিক্রম। এখানে দলের চেয়ে ব্যক্তির প্রাধান্য বেশি। কারণ জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ, একতা পার্টি থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জীবনে প্রথম পরাজিত হন। অপরদিকে নাছির উদ্দীন চৌধুরী ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এমপি হলেও ২০০১ সালে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন। এবারও তেমনটা দেখা যাচ্ছে। ব্যক্তি নাছির ও শিশির মনিরকে কেন্দ্র করে ভোটের লড়াই হবে। গ্রামে-গঞ্জে, হাট বাজারে সর্বত্র নির্বাচনী আলোচনা। তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুই প্রার্থীর সমর্থক সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়েছিলেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আরও জানান, নির্বাচনে জয়-পরাজয় অনেকটা নির্ভর আওয়ামী লীগের ভোটের উপর, যে প্রার্থী আওয়ামী লীগের ভোট বেশি পাবেন তিনিই জয়ী হবেন। এর আভাসও পাওয়া যাচ্ছে। বিএনপি ও জামায়াত প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের মন জয়ে তৎপর ছিলেন। নিরঞ্জন দাস খোকন বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। দিরাই-শাল্লার আপামর জনতার পাশে থাকার চেষ্টা করেছি। আমি যথেষ্ট সাড়া পেয়েছি। শিশির মনির বলেন, উন্নয়ন বঞ্চিত দিরাই শাল্লার আপামর জনতার সেবা করাই আমার লক্ষ্য। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো। প্রশাসনের ও নির্বাচনী এলাকার পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে, আমি চাই আমার এলাকার জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করুক। নাছির চৌধুরী বলেন, আমি দিরাই উপজেলার দুই বার চেয়ারম্যান ও ওই আসনের একবার এমপি ছিলাম। আমি বিরোধী দলের এমপি হওয়ায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে এবং আমি এই এলাকার এমপি হলে আশানুরূপ উন্নয়ন করতে পারবো। এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে বলেন, আমি আর কোনো দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবোনা, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দিরাই-শাল্লার সকল উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, তাই আপনারা উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আমাকে সহায়তা করবেন। দুই প্রার্থী তাদের সমর্থকরা জয়ের ব্যাপারে আশাবাদী। সকল জল্পনা-কল্পনার অবসানের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প