সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

সিলেটে বালু ভর্তি ট্রাকে এবার মিললো ৩০০ বস্তা চিনি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১১:০৩ পূর্বাহ্ন
সিলেটে বালু ভর্তি ট্রাকে এবার মিললো ৩০০ বস্তা চিনি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে এবার বালুভর্তি ট্রাক থেকে প্রায় ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বার্ড গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকা থেকে চোরাই চিনির চালান জব্দ করা হয়। পরে ট্রাকটি বিজিবি-১৯ ব্যাটালিয়নে নেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে বিজিবি-১৯ ব্যাটালিয়ন সাংবাদিকদের সামনে জব্দ করা ট্রাকটি আনলোড করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট চতুল বাজার এলাকা থেকে একইভাবে বালুভর্তি ট্রাকের নিচ থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ দুই কোটি টাকার কাপড়ের চালান জব্দ করা হয়। বিজিবি জানায়, বুধবার বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বালুভর্তি ট্রাককে সিগন্যাল দেয় বিজিবির টহল দল। এসময় ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি টহল দল শাহপরাণ বাইপাস এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে বালুভর্তি ট্রাক বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হয়। বিজিবি আরও জানায়, সদর দপ্তরের সম্মুখে বালুভর্তি ট্রাকটি আনলোড করলে অভিনব কৌশলে বালুর নিচে থেকে ৩০০ বস্তা চিনি পাওয়া যায়। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী