সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস
সুনামগঞ্জ ৩ ও ৪ আসন

বিএনপি’র বাধা বিদ্রোহী

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৯:১৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৯:১৭:২০ পূর্বাহ্ন
বিএনপি’র বাধা বিদ্রোহী
বিশ্বজিত রায়::
শেষের পথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এ নির্বাচনে সুনামগঞ্জের তিনটি আসনে বিএনপির বিদ্রোহী ও বঞ্চিত বলয়ের বিভাজিত ভোট ধানের শীষ প্রার্থীর পরাজয়ের নিয়ামক হতে পারে। বিএনপির মনোনয়ন না পেয়ে সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেন ও সুনামগঞ্জ-৪ আসনে জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দল তাদের বহিষ্কার করলেও আলোচনায় ঘুরেফিরে আসছে এই দু’জনের নাম।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কয়ছর আহমদ। মনোনয়নবঞ্চিত হয়ে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য আনোয়ার হোসেনও প্রার্থী হয়েছেন। মুঠোফোনে তিনি জানিয়েছেন, মনোনয়নবঞ্চিত বলয় তার সাথে আছে। জনসমর্থনে তিনি এগিয়ে আছেন। এ আসনে ১১ দলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. শাহীনুর পাশা রিকশা প্রতীকে নির্বাচন করছেন। তিনি ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির সৈয়দ তালহা আলম (ঈগল), স্বতন্ত্র মো. মাহফুজুর রহমান খালেদ (টেবিল ঘড়ি) ও হুসাইন আহমেদ (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বেশির ভাগ প্রার্থীই জগন্নাথপুরের। শান্তিগঞ্জ উজানীগাঁওয়ের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ‘মনোনয়নবঞ্চিত বলয়কে’ নিয়ে আঞ্চলিকতা ও ভোট ভাগাভাগির সুযোগ কাজে লাগাতে চান। এদিকে, ধানের শীষ প্রার্থী কয়ছর আহমদও দলের নেতাকর্মী ও প্রবাসীদের নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তবে ধানের শীষ প্রার্থীর পক্ষে ‘স্বতন্ত্র বেড়াজাল’ টপকে বের হওয়াটা সহজ হবে না, এমন আলোচনা রয়েছে।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নূরুল ইসলামকে দল থেকে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য দেওয়ান জয়নুল জাকেরিন। এছাড়া জামায়াতে ইসলামী প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মো. সামছ উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নাজমুল হুদা হিমেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জয়নুল জাকেরিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। দলীয় নেতাকর্মী ও তরুণ কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে সরগরম দলের দুঃসময়ের কান্ডারী তরুণ প্রার্থী নূরুল ইসলাম। তিনি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গী। জেলা বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন দীর্ঘসময়। সবকিছু মিলে ধানের শীষের মনোনয়ন দিয়ে দল তাকে মূল্যায়ন করেছে বলে মনে করছেন তার সমর্থকেরা।
বলা যায়, ভোটের মাঠে নূরুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জয়নুল জাকেরিন। মরমি কবি হাছন রাজার প্রপৌত্র এই প্রার্থী পৌরসভা থেকে উপজেলা পরিষদের নির্বাচনে কোথাও পরাজিত হননি।
পারিবারিক আভিজাত্য ও নির্বাচন করার দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। জামায়াত প্রার্থীসহ অন্যরা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আলোচনায় আছে নূরুল-জয়নুলের নাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স