সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
নির্বাচনী শেষ প্রচারণায় মানুষের ঢল

সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই সুনামগঞ্জের উন্নয়ন করতে চাই : নূরুল ইসলাম নূরুল

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:১০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:১১:৩৪ পূর্বাহ্ন
সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই সুনামগঞ্জের উন্নয়ন করতে চাই : নূরুল ইসলাম নূরুল
জালাল উদ্দিন নাসিম::
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই সুনামগঞ্জের উন্নয়ন করতে চাই। এই আসনকে একটি মডেল আসনে রূপান্তর করাই আমার লক্ষ্য। তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নির্বাচনকে ঘিরে কেউ যদি দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নির্বাচনে জয়ী হলে সুনামগঞ্জ শহরকে মাদক ও চাঁদাবাজমুক্ত শহর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। সোমবার দুপুরে শহরের হোসেন বখত চত্বর এলাকায় নির্বাচনী প্রচারণার শেষ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল আরও বলেন, সুনামগঞ্জ শহরে চাঁদাবাজ ও সন্ত্রাসের কোনো জায়গা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে অবহেলিত সুনামগঞ্জের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১২ তারিখ ফজরের নামাজের পর প্রত্যেকে নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে অবস্থান করবেন। সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাম ও শহরের সব ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। নির্বাচিত হলে সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। এর আগে সকাল থেকেই শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলে দলে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুপুর ১২টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ